স্টেশনে দুষ্কৃতীদের হাতে খুন কোয়াক ডাক্তার, প্রশ্নের মুখে রেল নিরাপত্তা ব্যবস্থা

স্টেশনে দুষ্কৃতীদের হাতে খুন কোয়াক ডাক্তার, প্রশ্নের মুখে রেল নিরাপত্তা ব্যবস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১৪ ই সেপ্টেম্বর :রেল স্টেশনে দুষ্কৃতীদের হাতে কোয়াক ডাক্তার খুনের ঘটনায় আবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা।অভিযোগ,দাদার মৃত্যু সংবাদ পেয়ে বাড়ী ফেরার পথে রেল স্টেশনে দুষ্কৃতীদের হাতে খুন হন কোয়াক ডাক্তার বিশ্বজিৎ বিশ্বাস।শনিবার ভোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কাকিনাড়া রেল স্টেশনে।সূত্রের খবর,নদীয়ার ভিমপুর থানার নতুন পাড়ার বাসিন্দা পেশায় কোয়াক ডাক্তার বিশ্বজিৎ বিশ্বাস কর্মসূত্রে বিহারে থাকতেন।পরিবার সূত্রে খবর,গত মঙ্গলবার বিশ্বজিৎ এর দাদা অভিজিৎ বিশ্বাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।অভিযোগ,দাদার মৃত্যু সংবাদ পেয়ে শুক্রবার রাতে শিয়ালদহগামী মুজফরপুর এক্সপ্রেসে করে বাড়ী ফিরছিলেন বিশ্বজিৎ বিশ্বাস।অভিযোগ,শনিবার ভোররাতে ঘুমিয়ে পড়ার কারনে নৈহাটি স্টেশনে নামার বদলে বিশ্বজিৎ বাবু পরের স্টেশন কাকিনাড়ায় নেমে পড়েন।অভিযোগ,স্টেশনে নামার পর বাড়ী ফেরার জন্য আপ গেদে লোকাল এর জন্য স্টেশনেই অপেক্ষা করছিলেন বিশ্বজিৎ।অভিযোগ,সেই সময় জনা কয়েক দুস্কৃতী তাকে ঘিরে ধরে তার সামগ্রী কেড়ে নেওয়ার চেষ্টা করেন।অভিযোগ,বিশ্বজিৎ বাবু দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তারা তাকে মারধর করে।অভিযোগ,বিশ্বজিৎ বাবু চিৎকার করলে দুস্কৃতিরা তাকে লক্ষ করে বোমা ছোড়ে।আর সেই বোমার আঘাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় বিশ্বজিৎ বিশ্বাসের।শনিবার সকালে ভিমপুর নতুন পাড়ায় ভিমপুর থানা মারফত খবর পান বিশ্বজিৎ এর পরিবার।মাত্র কয়েক দিনের ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় শোকের পরিবেশ গোটা গ্রামে।পরিবারের অভিযোগ,রেল পুলিশের ব্যর্থতার কারণেই খুন হতে হয়েছে ওই কোয়াক ডাক্তারকে।দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top