নিজস্ব সংবাদদাতা ৮ মার্চ ২০২১কলকাতা – স্ট্র্যান্ড রোডে রেলের এক বহুতলে বিধ্বংসী আগুন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লেগেছে।
এই বিল্ডিংয়ে কেউ আটকে পড়েছে কিনা তা দেখা হচ্ছে। আগুন লাগার ঘটনায় দমকল কর্মীরা বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন নেভানোর কাজ করেছে স্থানীয় বাসিন্দারা। তবে আগুন লাগার কারণ কি এখনো জানতে পারেনি দমকল কর্মীরা। অতি শীঘ্রই বিল্ডিংয়ের অন্যান্য ঘরে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। আগুন লাগার ঘটনা সড়ক পথ বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিক ভাবেই সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অফিস যাত্রীদের চরম অসুবিধার মধ্যে পরছে নিত্যযাত্রীরা।
আরও পড়ুন…শিলিগুড়ি পুরোনিগমের কো-অর্ডিনেটর নান্টু পাল এর দলবদলের প্রসঙ্গ নিয়ে কটাক্ষ গৌতম দেবের



















