
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ২৭ শে আগস্ট :স্ত্রী কে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী । গ্রেফতার করল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ
জানাযায়, সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ২০১৪ সাল থেকে চাকরি করতেন রাঁচির বাসিন্দা প্রতিভা কুজু, কর্মস্থলে সহকর্মী লিবিন ভার্গিস প্রেম আবদ্ধ হন এই যুবতী। এরপর ২০১৯ এর মার্চ মাসে বিয়েতে আবদ্ধ হন এই দুই জুটি। সুকান্ত নগর একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। এই দুইজন চলতি মাসে ২৫ তারিখে কাজ থেকে ফেরেন লিবন ভার্গিস।
সেই সময় তিনি এসে দেখেন তার স্ত্রী মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তার দেহের পাশে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখে ওই ব্যক্তি এরপর মেয়েটির বাড়ির লোককে জানানো হয় তার মেয়ে বিষ খেয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে বাড়ির লোকের দাবি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রতিভা কুজু কে মৃত বলে ঘোষণা করে। এর পরেই মেয়েটির পরিবারের পক্ষ থেকে বিধান নগর দক্ষিণ থানা কে ঘটনাটি জানানো হয়। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে সেইদিন রাতে কাজে বেরোনোর আগে স্ত্রীর সাথে পারিবারিক অশান্তি হয়, এর পরে রাতে স্ত্রীকে ফোন করলে স্ত্রী ফোন ধরে না।
সকালে বাড়িতে এসে দরজা খোলার চেষ্টা করলে দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ছেলেটি এবং স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখে বলে বিধান নগর দক্ষিণ থানা পুলিশকে জানায় অভিযুক্ত। মেয়েটির পরিবারের পক্ষ থেকে দক্ষিণ থানায় আত্মহত্যার প্ররোচনা মামলা রুজু করে। সেই অভিযোগের ভিত্তিতে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ গতকাল লিবন ভার্গিস নামক কেরালার বাসিন্দাকে গ্রেপ্তার করে। আজ তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হবে।



















