নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,১৩ই আগস্ট :স্বামীর অবৈর্ধ সম্পর্কের প্রতিবাদ করাতে গত শনিবার রাতে ঘুমের ঘোরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে স্বামী আলি হোসেন মন্ডল। ঘটনার পর থেকে পলাতক ছিল সে তদন্তে নামে হাবড়া থানা। সোমবার রাতে হাবড়া থানার মালি গ্রাম এলাকা থেকে অভিযুক্ত কে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে। আহত ফরিদা বিবি বিবি এখন আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।



















