নিজস্ব সংবাদদাতা ৯ মে ২০২১ উত্তর ২৪পরগণা: ফের অমানবিক ছবি।শুক্রবার গভীর রাত থেকে শনিবার রাত ৯টা পর্যন্ত প্রায় ২৪ ঘন্টা এক বৃদ্ধার মৃতদেহ পড়ে রইল তার নিজের বাড়িতেই।

ভাটপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রথতলা এলাকার বাসিন্দা ৮০ বছরের ঐ বৃদ্ধার শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হলেও করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এই সন্দেহে স্থানীয় বাসিন্দারা কেউ মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে আসেনি। ঐ বৃদ্ধার দুই ছেলে তারাও দুজনে অসুস্থ। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে করোনা আতঙ্ক গ্রাস করেছে।দীর্ঘক্ষন এই মৃতদেহ বাড়িতে পড়ে রয়েছে ।এই খবর পাওয়া মাত্রই স্থানীয় এক তৃণমূল নেতা অশোক দত্ত নিজের উদ্যোগে ভাটপাড়া পৌরসভার সঙ্গে যোগাযোগ করে মৃতদেহটি সৎকারের জন্য ব্যবস্থা নেয় এবং সৎকারের জন্য পাঠায় নিজে উপস্থিত থেকে। তা সত্ত্বেও এলাকায় করোনা আতঙ্কে ভুগছে স্থানীয় বাসিন্দারা। মৃত বৃদ্ধার নাম মনোরমা বড়ুয়া।তার দুই ছেলে আকাশ ও মিলন বড়ুয়া।



















