বিনোদন – টলিপাড়ার সবচেয়ে চর্চিত নায়িকাদের তালিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম সবার আগে আসে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত সাফল্য—সবকিছু নিয়েই যেন সর্বদা আলোচনার কেন্দ্রে তিনি। তবে এসব বিতর্ক বা সমালোচনায় কান দেন না নায়িকা। নিজের মতো করেই বাঁচতে ভালোবাসেন, আর মাঝে মধ্যেই ঝড় তোলেন নেটদুনিয়ায়। সম্প্রতি স্নানের মুহূর্তের একটি ছবি পোস্ট করেই আবারও ভাইরাল হলেন শ্রাবন্তী।
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ফেনায় ভরা জলে আরাম করে স্নান করছেন তিনি। চুল উঁচু করে বাঁধা, মুখে কোনও সাজ নেই। তীব্র শীতেও স্নানের মুহূর্ত যে উপভোগ করছেন, তা ছবিতেই স্পষ্ট। ক্যাপশনে লিখেছেন—“নিজেকে জল দিতে থাকুন।” মুহূর্তে নেটপাড়ায় ঝড় ওঠে, কমেন্ট বক্সে লভ ইমোজির বন্যা। শ্রাবন্তীর সৌন্দর্যের প্রশংসায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।
শ্রাবন্তী এখন এক ২০ বছরের ছেলের মা। কম বয়সেই মা হয়েছিলেন তিনি। ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক এখন প্রাপ্তবয়স্ক, আর তার সঙ্গেই তাল মিলিয়ে বদলেছেন, পরিণত হয়েছেন নায়িকাও। ছেলের সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতোই। ঝিনুকের বন্ধুরা পর্যন্ত শ্রাবন্তীকে ‘দিদি’ বলেই ডাকেন। এখন তো হবু বউমার সঙ্গেও শ্রাবন্তীকে নানা অনুষ্ঠানে দেখা যায়—হোক ভ্যাকেশন বা জন্মদিনের পার্টি, সর্বত্রই উজ্জ্বল তার উপস্থিতি।
শ্রাবন্তীকে নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চার শেষ নেই। তিনটি বিবাহ ভেঙে যাওয়ার পর নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গেলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি তিনি। আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন। এখন পুরোপুরি মন দিয়েছেন কেরিয়ারে। সম্প্রতি ‘দেবী চৌধুরাণী’তে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি জিতু কমলের সঙ্গে নতুন ছবির শ্যুটিংয়েও ব্যস্ত এই তারকা নায়িকা।




















