
নিজস্ব সংবাদদাতা ,উত্তর ২৪পরগণা: নিজের স্ত্রীর উপর অত্যাচার থেকে শুরু করে তোলাবাজি কোন কিছুতেই কম যান না স্বঘোষিত এই সাংবাদিক। এমনকি করোনা পরিস্থিতিতে দুঃস্থ দরিদ্র মানুষদের সামনে রেখেও তোলাবাজির নিকৃষ্টতম কর্মটিও সিদ্ধ হয়েছে এই কীর্তিমান স্বঘোষিত সাংবাদিকের দ্বারা।
নাম দেবু দেবনাথ। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর এলাকায়। অভিযোগ উঠেছে,
নিজের স্ত্রীর আনা নারী নির্যাতনের অভিযোগ আড়াল করতে পুলিশ কর্তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করে চলেছেন ওই ব্যক্তি। যে পুলিশ অফিসারের আগমনে এলাকায় শান্তি ফিরেছে, এলাকার সাধারণ মানুষ যাকে ভগবান মানছেন সেই মানুষটির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি। যা নিয়ে এলাকা তোলপাড়।
একটি ইউটিউবে চ্যানেল খুলে যে ব্যক্তি নিজেকে স্বঘোষিত সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন তার স্ত্রী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ।


















