স্বপ্না বর্মনের প্রার্থী পদ জটিল: আদালতের নির্দেশ মানার দাবি রেলের

স্বপ্না বর্মনের প্রার্থী পদ জটিল: আদালতের নির্দেশ মানার দাবি রেলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন-এর প্রার্থী পদকে ঘিরে জটিলতা অব্যাহত রয়েছে। রেলের নির্দেশনা মেনে দোষ স্বীকার না করার কারণে নতুন করে সংকট তৈরি হয়েছে। জানা গেছে, তিনি ২৭ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন, কিন্তু রেল আধিকারিকের পদ থেকে তখনই ইস্তফা দেননি। এরপর দল তাঁকে প্রার্থী ঘোষণা করে।
রেল তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৯ মার্চ বিভাগীয় তদন্ত শুরু করে। ১৬ মার্চ স্বপ্না ইস্তফা দেন, কিন্তু রেল তা গ্রহণ করেনি। অভিযোগ, তিনি আদালতের নির্দেশ অনুযায়ী দোষ স্বীকারপত্র না দিয়ে ইস্তফা দিয়েছেন।
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি গৌরাঙ্গ কান্ত গতকাল বিকেল পাঁচটার মধ্যে স্বপ্নাকে নিজের ভুল স্বীকার করে রেলকে চিঠি দিতে নির্দেশ দেন। তবে স্বপ্নার দেওয়া চিঠি রেল সন্তুষ্ট হয়নি। ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী চিঠি না হওয়ায় বিষয়টি পুনরায় বিচারপতির নজরে আনা হয়েছে।
এ অবস্থায় আদালত স্বপ্নাকে পুনরায় নির্দেশ দিয়েছেন যে, তিনি নিজের ভুল স্বীকার করে রেলের কাছে চিঠি জমা দেবেন। স্বপ্না বর্মন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার পদে কর্মরত ছিলেন। জটিলতা না কাটলে প্রার্থী পদ নিশ্চিত হওয়া কঠিন হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top