নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১৫ই আগস্ট : বহরমপুরে কংগ্রেসের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চে ভাংচুরের অভিযোগ । জানা যায় যে স্থানীয় কংগ্রেস কমিটি দ্বারা বহরমপুর থানার অন্তর্গত ভাকুরিতে ১৫ ই আগস্টে ৭৩ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একটি মঞ্চ প্রস্তুত করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বুধবার রাতে তৃণমূল কংগ্রেস আশ্রয়প্রাপ্ত গুন্ডারা মঞ্চ ভাঙচুর করেছে।

এ ছাড়াও গুন্ডারা স্থানীয় বাড়িতে হামলা করে এবং এক মহিলাকে শারীরিক নির্যাতন করে। বৃহস্পতিবার সকালে বহরমপুর বিধানসভার কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।




















