
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১১ই অক্টোবর:উত্তর ২৪ পরগনার বরানগর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাঘা যতীন রোডে গত ১৪ ই আগস্ট ২০১৮ মূর্তি স্থাপন করা হয় স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীনের। স্থানীয়রা জানান, গতকাল রাত ১টা ৩০ পর্যন্ত মূর্তিটি অক্ষত অবস্থায় ছি। আজ সকালে স্থানীয়রা দেখতে পান মূর্তিটি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় অঞ্চলজুড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা করছে।



















