
উত্তর প্রদেশ : স্বামীকে ৩০ টাকার সবজি কিনে আনতে বলায় তাতেই স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী। ঘটনা ঘটেছে দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের নয়েডায়।মহিলার অভিযোগ, স্বামী সাবিরকে ৩০ টাকার সবজি কিনে আনতে বলায় তাঁর স্বামী তাঁকে প্রথমে তিন তালাক দেয়। পরে তাঁকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাতও করে। হাসপাতালে ভর্তি করতে হয় জায়নাব নামে ওই মহিলাকে।


















