স্বামীর পরকীয়ার জেরে চাঞ্চল্য: অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, গ্রেপ্তার দুই

স্বামীর পরকীয়ার জেরে চাঞ্চল্য: অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, গ্রেপ্তার দুই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর 24 পরগণা – স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কে আপত্তি তোলায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল মধ্যমগ্রামের রোহন্ডা এলাকায়। অভিযোগ, অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্মমভাবে মারধর করেন তাঁর স্বামীর প্রেমিকা। ঘটনায় অভিযুক্ত প্রেমিকা ও গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আকলিমা বিবি ও ইন্তাজ আলি। আহত গৃহবধূ মামুদা বিবি বর্তমানে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী ইন্তাজ আলির সঙ্গে প্রতিবেশী আকলিমা বিবির দীর্ঘদিনের সম্পর্ক নিয়েই পরিবারে চলছিল অশান্তি। রবিবার সকালে টিউবওয়েল খারাপ হয়ে যাওয়ায় মামুদা স্বামীকে জল আনার অনুরোধ করেন। এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন প্রতিবেশী আকলিমা। অভিযোগ, তিনি বচসায় জড়িয়ে মামুদার উপর চড়াও হন এবং বাঁশ দিয়ে তাঁকে মারধর করেন। অন্তঃসত্ত্বা অবস্থায় গুরুতর জখম হন মামুদা বিবি।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং খবর দেন পুলিশকে। মধ্যমগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে হাসপাতালে পাঠায় ও অভিযুক্তদের আটক করে। পরে গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আক্রান্তের মা করিমন বিবি বলেন, “আমার জামাইয়ের পাশের বাড়ির এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। সেই নিয়েই ঘরে অশান্তি চলছিল। আজ জল আনা নিয়ে সামান্য কথা কাটাকাটির সময় মেয়েকে মারধর করেছে ওই মহিলা ও তার মেয়ে।” তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ধৃতদের আদালতে পেশ করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top