
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৩০ এপ্রিল, আজ থেকে চার বছর আগে গরিব মানুষের পাশে থাকা দেবব্রত মন্ডল আজ তিনি নেই কিন্তু রেখে গেছেন অনেক স্মৃতি।তিনি মারা যান ৩০ এপ্রিল ২০১৬ সাল। তাঁর স্ত্রী অঞ্জলি মন্ডল প্রতিবছর আজকের এই দিনটাকে পালন করেন।এ বছর করোনা আবহে তিনি আজকের এই দিনে স্বামীর স্মৃতি মাথায় রেখে দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ালেন স্ত্রী অঞ্জলি মন্ডল।
এদিন ২০০জন দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, আলু, লবণ, তেল ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিলেন অঞ্জলি মন্ডল।এরূপ কাজে খুশি স্থানীয় বাসিন্দারাও।



















