স্বামী ও স্ত্রীর অশান্তি জেরে জামাইবাবুর ঠোট ছিড়ে নিল শালা

স্বামী ও স্ত্রীর অশান্তি জেরে জামাইবাবুর ঠোট ছিড়ে নিল শালা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা,১২ নভেম্বর, স্বামী ও স্ত্রীর সাংসারিক অশান্তি, তার মাঝে নাক গলালো দুই শালা। রাগে জামাইবাবুকে কোপ মেরে ঠোট ছিড়ে নিল দুই জামাই।হাবড়া থানার জয়গাছি ত্রিশ নম্বর রেল গেট এলাকার ঘটনা। আহত ব্যক্তির নাম পরিমল দাস।

গত রবিবার পরিমল এর সঙ্গে  স্ত্রী নুপুর দাসের কথা কাটাকাটি হয়।খবর পেয়ে নুপুর দাসের দুই ভাই দুলু সিকদার এবং নির্মল সিকদার বাড়িতে এসে জামাইবাবুকে বেধরক মারধর করে এবং বটি দিয়ে কোপ ঘাড়ে কোপ দেয় সঙ্গে ঠোট ছিড়ে দেয়। রক্তাক্ত অবস্থায় সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয়। তার ঘাড়ে এবং ঠোটে মিলিয়ে একুশটি সেলাই পরে। পরবর্তীতে অবস্থা আরও খারাপ হলে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরিমল দাস এখন আশঙ্কাজনক অবস্থায় বারাসাতে চিকিৎসাধীন। মঙ্গলবার পরিবারের তরফে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালালে জানা যায় দুই শালাই পলাতক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top