
নিজস্ব সংবাদদাতা,বীরভূম , ৩১ শে মে: স্বামী “জয় শ্রী রাম” বলায় স্ত্রীকে বিবস্ত্র করে মারধর তৃণমূল নেতার।
গতকাল নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় বীরভূমের ধোবাজল গ্রামে এক বৃদ্ধ “জয় শ্রীরাম” বলে চিৎকার করে। আজ সকালে তার স্ত্রী বাড়ির বাইরে জল আনতে গেলে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি সুবোধ মণ্ডল ও তার স্ত্রী নীলিমা মন্ডল তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বৃদ্ধার আরো অভিযোগ মারধরের সময় তাকে বিবস্ত্র করে দেওয়া হয়েছিল, ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে সাংরা গ্রাম পঞ্চায়েতে।
এই মর্মে আজ সকালে বৃদ্ধ দম্পতি আমোদপুর ফাঁড়িতে এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং উপযুক্ত শাস্তির দাবি করছে ওই পরিবার।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে সাঁইথিয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রশান্ত সাধুর দাবি এটা রাজনৈতিক কোনো সংঘর্ষ নয়।পারার টিউবওয়েল থেকে জল নিতে গিয়ে দুই মহিলার ঝামেলা ঔ মারামারি।স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার সাথে কোন ভাবেই জারিত নয়।ইচ্ছা প্রণোদিত ভাবে বিজেপির লোকজন এই ঘটনার সাথে তৃণমূলের নাম জরাচ্ছে।



















