স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে নারায়ণপুর হাসপাতালের পাশে ‘আশ্রয়’

স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে নারায়ণপুর হাসপাতালের পাশে ‘আশ্রয়’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ১২জানুয়ারি ২০২১:আজ স্বামী বিবেকানন্দ এর ১৫৮ তম জন্মদিবস। আর আজকের দিনের শুরু হয়েছিল আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচালরাল ফাউন্ডেশনের পথ চলা।

আজ সেই পথ চলার ৫ম বর্ষ পদার্পন করল “আশ্রয়”। প্রত্যেক বছরই বিভিন্ন সমাজসেবা মূলক কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলে আশ্রয়। আজ রাজারহাট নারায়নপুরে স্বামীজীর ১৫৮ তম জন্মদিবস উপলক্ষে “আশ্রয়” এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন বিধাননগর পৌর নিগমের প্রশাসনিক মন্ডলের সদস্য তাপস চ্যাটার্জি, বিষ্ণুপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ, নারায়ণপুর হাসপাতালের সুপার উৎপল গোস্বামী এবং “আশ্রয়” এর সম্পাদক শান্তনু সিনহা মহাশয়। উক্ত অনুষ্ঠানে নারায়ণপুর হাসপাতালের সমস্ত ওয়ার্ডে বিছানার চাদর ও বালিশের কভার তুলে দিয়েছেন উক্ত হাসপাতালের সুপারের হাতে। এর আগেও এই ধরনের অনেক সামাজিক কাজ করে মানুষের পাশে সর্বদা দাঁড়িয়েছেন “আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচালরাল ফাউন্ডেশন” এর সম্পাদক সন্তু সিনহা মহাশয়।

আরও পড়ুন….দুষ্কৃতীদের আঘাতে আহত এটিএম এর নাইট গার্ড

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top