নিজস্ব সংবাদদাতা ,পূর্ব বর্ধমান,৯ ই মার্চ :পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের তেয়াণ্ডুল এ কাশ্মীরে পুলওয়ামায় ভারতীয় বীর সেনা শহীদদের স্মরণে মানব পূজার আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হলো। তেয়াণ্ডুল বিবেকানন্দ সেবা ভারতীর উদ্যোগে। সহযোগিতায় জামালপুর লায়ন্স ক্লাব ও শিব শংকর সেবা সমিতি। ৬০ জন ডোনার রক্ত দান করেন। পুরুষ মহিলা উভয়ই রক্তদান করেন এখানে। সমগ্র রক্ত শহীদ শিব শংকর সেবা সমিতির হাতে তুলে দেয়া হয়। শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সমগ্র অনুষ্ঠান কে কেন্দ্র করে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে উঠে।
স্বেচ্ছায় রক্তদান ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা
স্বেচ্ছায় রক্তদান ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















