হরমুজের কাছে ভারতমুখী বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলা! প্রাণ গেল ভারতীয় নাবিকের, মৃতের নাম সূরজ যাদব

হরমুজের কাছে ভারতমুখী বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলা! প্রাণ গেল ভারতীয় নাবিকের, মৃতের নাম সূরজ যাদব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার সরাসরি পড়ল সমুদ্রপথে। ওমানের কাছে হরমুজ প্রণালী দিয়ে ভারতের দিকে আসা ‘এমভি কেপ দাও’ নামে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজটি বুধবার ভারতমুখী অবস্থায় হামলার মুখে পড়ে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বাকি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

নিহত ভারতীয় নাবিকের নাম সূরজ যাদব বলে জানিয়েছে ‘ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ বা FSUI। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা সূরজ জাহাজটিতে ‘উইপার’ হিসেবে কর্মরত ছিলেন। FSUI-এর দাবি, জাহাজটিতে মোট ২৮ জন ক্রু সদস্য ছিলেন, তাঁদের মধ্যে ২০ জন ভারতীয়। সংগঠনটির বক্তব্য অনুযায়ী, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে—একটি জাহাজের আবাসিক অংশে এবং অন্যটি ইঞ্জিন রুমের কাছে।

তবে জাহাজে থাকা ভারতীয় নাবিকের সংখ্যা নিয়ে দূতাবাস ও FSUI-এর তথ্যে সামান্য পার্থক্য রয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, মোট ১৯ জন ভারতীয় নাগরিক জাহাজটিতে ছিলেন। হামলার পর উদ্ধার অভিযান চালিয়ে ক্রু সদস্যদের নিরাপদে ওমানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

এই হামলার ঘটনায় ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকও বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে, সূরজ যাদবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর পরিবারের প্রতি শোক প্রকাশ করা হয়েছে এবং তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে উদ্যোগ শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top