বিদেশ – বিশ্ববাণিজ্যে বড়সড় ধাক্কা দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথে জাহাজ চলাচল বন্ধ করার পাশাপাশি তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই প্রণালীতে কোনো জাহাজ দেখা গেলেই সেটিকে লক্ষ্য করে আক্রমণ করা হবে এবং জ্বালিয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের এই কড়া অবস্থানের ফলে উদ্বেগ বাড়ছে ভারতের মতো দেশগুলির জন্যও। ভারত যেহেতু জ্বালানি তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে আমদানি করে, তাই সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও প্রভাব পড়তে পারে।



















