হরিহরপাড়া থেকে মাদক সহ গ্রেপ্তার ৬ জন পাচারকারী

হরিহরপাড়া থেকে মাদক সহ গ্রেপ্তার ৬ জন পাচারকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,হরিহরপাড়া ,১১ ই জানুয়ারি :বৃহস্পতিবার রাতে গোপনসুত্রে খবর পেয়ে নাজিরপুর বেলতলা মোড় থেকে হরিহরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করল ৬জন পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা যায় অবৈধ ভাবে কোডিন মিকচার পাচার করার সময় হরিহরপাড়া থানার পুলিশ হাতেনাতে ধরে।

ধৃত হাসিবুর সেখের বাড়ি প্রতাপপুর গ্রামে,সাবিরুল সেখ,হাসিব সেখ, সাহাবুদ্দিন সেখ,দিলুয়ার হোসেন এর বাড়ি রুকুনপুর গ্রামে এবং ইসমেইল সেখ এর বাড়ি খিদিরপুর গ্রামে। গোপন সুত্রে খবর পায় একটি চারচাকা গাড়িতে করে পাচারকারীরা গঙ্গাধারী গ্রামের দিকে যাচ্ছে।

তাদের কাছ থেকে উদ্ধার হয়ে তিনটি জারে মোট পনেরো লিটার কোডিন মিকচার।ধৃতদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন।তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top