
নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৯ ফেব্রুয়ারি, হাওড়ার গুরুত্বপূর্ন পাকুড়িয়া ব্রীজে ফাটল দেখা দিয়েছে আর এরফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।বুধবার সকালে ব্রীজের নীচে দিয়ে যাওয়ার সময়ে বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা।শুধু তাই নয়, এই ফাটল পুরাতন বলেও অনেকে জানিয়েছে অর্থাৎ বিপদজনক ফাটলকে সঙ্গী করেই এতদিন যাতায়াত করেছে বা এখনো করছে যানবাহন।
টালা ব্রীজ সারাইয়ের জেরে এই ব্রীজে যান চলাচলের চাপ কমে গিয়েছে বলেই রেহাই মিলছে বলে জানিয়েছে এলাকার মানুষ।দিল্লী রোড ও মুম্বাই রোডের সংযোগের গুরুত্বপূর্ন ভূমিকা নেয় ডোমজুড়ের পাকুড়িয়া ব্রীজ, যে কোনদিন বড়সড় বিপদের আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দা থেকে চালক ও নিত্যযাত্রীরা।



















