নিজস্ব সংবাদদাতা,ঘাটাল,৬ ই এপ্রিল :হাটে হাড়ি ভেঙে দেওয়ার হুমকি ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের। দেবের সভা থেকে ভারতী ঘোষ কে তীব্র কটাক্ষ করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। তার দাবি ছিল ভোটে জেতা নয় তথ্য প্রমাণ লোপাট করায় ভারতী ঘোষ এর একমাত্র উদ্দেশ্য। তৃণমূল শিবিরের এই বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই তৃণমূল জেলা সভাপতির গড়ে দাঁড়িয়ে ভারতী ঘোষের দাবি, একদা তিনি জেলা পুলিশ সুপার ছিলেন তাই সমস্ত দুর্নীতি তার নখদর্পণে। সময় এলেই হাটে হাড়ি ভেঙে দেবেন তিনি। পাশাপাশি ভারতী ঘোষের রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্যের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে তার দাবি, তৃণমূল শিবির ভয় পেয়েছে আর তাই এখন আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। জনতার আদালত সব থেকে বড় আদালত আর এই আদালতে বিচার পাবে তৃণমূল দাবি ভারতী ঘোষের। যারা চুরি করে দুর্নীতি করে তারাই সব সময় ভয় পায় মত ভারতী ঘোষের। ভারতী ঘোষ কে নিয়ে রাজনীতিতে চর্চা আরো কতটা বাড়ে সেটাই এখন দেখার॥
হাটে হাড়ি ভেঙে দেওয়ার হুমকি ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের
হাটে হাড়ি ভেঙে দেওয়ার হুমকি ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















