নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৯ ডিসেম্বর, মহকুমার হাড়োয়া থানার এলাকার ঘটনা। সম্প্রতিকালে হাড়োয়ার গোপালপুরের মাদারতলা একটি মদের দোকান তৈরি কে কেন্দ্র করে দফায় দফায় গন্ডগোল হয়। এলাকায় বহু স্কুল ছাত্র ছাত্রী থাকায় সচেতন নাগরিক এই মদের দোকান তৈরি বিরুদ্ধে ছিল সেই কথা মাথায় রেখে হাড়োয়া জেলা পরিষদের সদস্য সঞ্জয় বিশ্বাস বিরোধিতা করে আসছিলেন। গ্রামবাসীদের ও স্কুল-কলেজ ছাত্রদের কথা মাথায় রেখে দোকান করার বাধা দিচ্ছিল। এমনকি এই নিয়ে গ্রামে আন্দোলনে হয়।
জানা গিয়েছে, বেশ কয়েকবার দোকান তৈরি করতে গেলে বাধার মুখে পড়তে হয় ব্যবসায়ী কে। বেশ কয়েকবার অবরোধ স্মারকলিপি জমা দেয় হাড়োয়া থানায়। স্থানীয় বাসিন্দারা সব মিলিয়ে বেশ কয়েকবার দোকান বসানো কে কেন্দ্র করে সালিশি সভা থেকে শুরু করে প্রশাসনিক বৈঠক হয়েছিল। মদের দোকান লাইসেন্সপ্রাপ্ত হওয়ায় দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল ব্যবসায়ীদের মধ্য। আজ রবিবার দুপুর বারোটা নাগাদ জেলা পরিষদের সদস্য সঞ্জয় বিশ্বাসের বাড়িতে গিয়ে লোহার রড বাশ দিয়ে দুষ্কৃতীরা মারধর করে এমনকি বাড়ি ভাঙচুর করে। দিয়ে দিয়ে বেধড়ক মারধর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে অবস্থা আশঙ্কাজনক। ব্যবসায়ী অচিন্ত্য ঘোষ সহ ৫ জনের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।



















