হাতির আতঙ্কে নাজেহাল এলাকাবাসী

হাতির আতঙ্কে নাজেহাল এলাকাবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া, ১০ই জুন : হাতির আতঙ্কে নাজেহাল এলাকাবাসী l একটা নয়, দুটো নয় একেবারে আটটি বুনো হাতির একটি দল জঙ্গলে জঙ্গলে ঢুকে দাপিয়ে বেড়াল গোটা দিন-রাত l ঘটনাস্থল জঙ্গলমহল পুরুলিয়ার প্রান্তিক ঝাড়খন্ড ঘেঁষা ঝালদা এলাকা l রবিবার বেলার দিকে আটটি বুনো হাতির ওই দলটি অযোধ্যা পাহাড় থেকে বেরিয়ে ঝালদা রেঞ্জ এলাকায় প্রবেশ করে l গোটা দিন সেখানে দাপিয়ে বেড়ায় হাতিগুলি l পরে ওই দলটি বিসরিয়া প্রথমিক বিদ্যালয়ের কাছে চলে আসে l সেখান থেকে বেরোবার রাস্তা ভুলে হাতিগুলো সামনের পলাশ জঙ্গলে আটকে থেকে যায় l ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় l সোমবার সকালে ঝালদা বন বিভাগের কর্মীরা ওই হাতির দলটিকে ঝাড়খণ্ডের জঙ্গলের দিকে নিয়ে যায় l

প্রসঙ্গত, রবিবার বেলার দিকে আটটি হাতির দল হঠাৎ ঝালদা এলাকায় প্রবেশ করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে l পাশাপাশি ওই বুনো হাতির দলটিকে দেখতে ভিড় জমান এলাকাবাসীরা l সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঝালদা বন দপ্তরে l খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক বন কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় l এলাকাটিকে ঘিরে নেয় বনকর্মীরা l একই সঙ্গে মাইকিং করে গ্রামবাসীদের হাতিদের কাছাকাছি যেতে নিষেধ করা হয় l

ঝালদা বন দপ্তরের আধিকারিক অমিয় বিকাশ পাল বলেন, “সম্ভবত অযোধ্যা পাহাড় থেকে পানীয়র সন্ধানে নেমে পড়ে ওই হাতির দলটি l আর দুপুরের চড়া রৌদ্রের আলোতে আটকে পড়ে l
তবে ঘটনায় এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি l সোমবার সকাল হতেই ওই দলটিকে ঝাড়খণ্ডের জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয় l আবার যাতে হাতিগুলি ঝালদায় প্রবেশ না করতে পারে তার জন্য লক্ষ্য রাখা হচ্ছে l”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top