
নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার, ১৩ই মে :হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিমাতি রেঞ্জের অন্তগত নিমাতি ফরেস্ট ভিলেজ এলাকায় । আজ সকাল 5 টা নাগাদ এলাকার বাসিন্দা মহিলা চিমু রাভা (48) ঘর থেকে বের হলে নিমাতি ফরেস্ট ভিলেজ প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলে । নিমাতি রেঞ্জার অর্ণব দাস জানান যে আমরা খবড় পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই এবং পুলিশ কে খবর দিই। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।


















