হাসপাতলে বন্দুক উঁচিয়ে কর্মচারীদের হুমকি দেওয়ার মামলায় বেকসুর খালাস তৃণমূল নেতা

হাসপাতলে বন্দুক উঁচিয়ে কর্মচারীদের হুমকি দেওয়ার মামলায় বেকসুর খালাস তৃণমূল নেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৫ ফেব্রুয়ারি, ২০১২ সালে বীরভূমের সিউড়ি স্বস্তিক নার্সিংহোমে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকা এবং হাসপাতালের কর্মচারীদের আগ্নেয় অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠে তৃণমূল নেতা আশিস দের বিরুদ্ধে। সেই সময়ই আশিস দে ছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সম্পাদক, বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ পৌর ফেডারেশনের সাধারণ সম্পাদক।

২০১২ সালে স্বস্তিক নার্সিংহোম এর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় সিউড়ি থানায়। অভিযোগের ভিত্তিতে তখন গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত তৃণমূল নেতাকে, পরে জামিনে মুক্ত হন তিনি। তখন থেকেই সিউড়ি আদালতে চলছিল মামলা। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার সিউড়ি আদালতে রায়দান হয়। এবং ওই তৃণমূল নেতা ও তার এক সঙ্গীকে বেকসুর খালাস ঘোষণা করে আদালত।

আদালত থেকে বেরিয়ে তৃণমূল নেতা আশিস দে জানান আইনের ওপর আমার ভরসা আছে। কোর্টের রায়কে আমি সম্মান জানাই। পাশাপাশি সম্মান জানাই বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কেউ। মুকুল রায় বর্তমানে বিজেপি নেতা, মুকুল রায় আমাকে ফাঁসিয়ে ছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top