হাসপাতালের বাইরে অসুস্থ বৃদ্ধকে ফেলে রেখে চম্পট রিক্সা চালকের অমানবিক ঘটনার শিকার স্থানীয়রা

হাসপাতালের বাইরে অসুস্থ বৃদ্ধকে ফেলে রেখে চম্পট রিক্সা চালকের অমানবিক ঘটনার শিকার স্থানীয়রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ এপ্রিল ২০২১ সল্টলেক: সকাল বেলায় বিধান নগর মহকুমা হাসপাতালে এক রিকশা চালক তার পিছনে এক বয়স্ক রুগীকে নিয়ে আসেন।দেখে মনে হলো খুবই অসুস্থ।সেই সময় হাসপাতালে ভর্তি মানুষের ভিড়।

তারই মাঝে সেই বয়স্ক অসুস্থ বৃদ্ধকে নামিয়ে এমার্জেন্সির সামনে রেখে দিয়ে চম্পট দেয় চালক।অসুস্থ বৃদ্ধ মাটিতে পড়ে ধুকছে আর এই দৃশ্য নজরে আসে এক গাড়ি চালকের। তখনই তিনি চিৎকার করে ডাকতে থাকে কিন্তু রিকশা চালক বেরিয়ে যেতে থাকে ।এরপর তাকে ছুটে গিয়ে ধরে আবার হাসপাতালে নিয়ে আসা হয়।ততক্ষনে ওই অসুস্থ ব্যক্তিকে নজরে আসে হাসপাতাল কতৃপক্ষের ।তড়িঘড়ি তাকে তুলে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভিতরে।শুরু করে দেওয়া হয় চিকিৎসা।তবে কোথা থেকে নিয়ে এলো ওই বৃদ্ধকে তা জানা যায়নি।হাসপাতাল সূত্রে খবর এখন ও জ্ঞান ফেরেনি বৃদ্ধর।তার চিকিৎসা চলছে।নাম পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন…অশান্তির জেরে স্ত্রীকে খুন করে বস্তাবন্দি স্বামীর,ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top