হাসপাতালের ভেতরে এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ছড়ায় চাঞ্চল্য

হাসপাতালের ভেতরে এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ছড়ায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,২৯ শে মার্চ :জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শ্যামল মন্ডল | বয়স ৩২ | গত ১০ থেকে ১২ বছর থেকেই শহরের সেই বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছে সেই ব্যক্তি | গতকাল রাতে বাড়ি থেকে হাসপাতালে এসেছিল নাইট ডিউটি করতে | এবং নাইট ডিউটি করতে এসেই হাসপাতালের পিছনে জেনারেটর রুমে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সেই ব্যক্তি | বাড়ির লোক জানিয়েছে সাংসারিক কোন রকমের অশান্তি হয়নি তার সাথে | তবে কেন সে আত্মহত্যা করল সে বিষয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে বাড়ির লোকেরা | তবে বাড়ির লোকের ধারণা হাসপাতালের কোন কর্মীর সাথে কোন রকম ঝামেলার জন্যই সে আত্মহত্যা করেছে | বৃহস্পতিবার রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে পাঠায় শিলিগুড়ি হাসপাতালে | এবং সেখান থেকে শুক্রবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে | এ ঘটনার তদন্ত করছে শিলিগুড়ি থানার পুলিশ |

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top