হাসপাতালের মূল গেট বন্ধ করে অবস্থান আন্দোলনে অনড় এনআরএসের জুনিয়র চিকিৎসকরা

হাসপাতালের মূল গেট বন্ধ করে অবস্থান আন্দোলনে অনড় এনআরএসের জুনিয়র চিকিৎসকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১১ ই জুন : হাসপাতালের মূল গেট বন্ধ করে অবস্থান আন্দোলনে অনড় এনআরএসের জুনিয়র চিকিৎসকরা৷ দিনের শুরুতে আন্দোলন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হয়নি আন্দোলকারী চিকিৎসকরা৷ তবে তারা জানাচ্ছেন, নিরাপত্তা সুনিশ্চিৎ না হলে গেট খোলা হবে না৷ পরে রোগী ও তাদের ক্ষোভের সামনে পড়তে হয় চিকিৎসকদের৷ বেলা বাড়তেই সহ্যের সীমা ছাড়ায় রোগীর পরিবারের মানুষদের৷ একযোগে হাসপাতালের গেটের তালা ভেঙে দেন তারা৷ ঢুকে পড়েন হাসপাতালের মধ্যে৷ যদিও পরিষেবা আর চালু হয়নি৷ কিছুক্ষণ পর ফের আন্দোলনকারী চিকিৎসকরা হাসপাতালের গেট বন্ধ করে দেন৷
ইটের আঘাতে পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তারের মাথা ফাটে । এরপর থেকেই অবস্থান-বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা । চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি । পাশাপাশি হাসপাতালে PGT ডাক্তার এবং হাউস স্টাফ ডাক্তাররা কর্মবিরতির পথে যাবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে ,NRS মেডিকেল কলেজ এর জেরে সকাল থেকেই ব্যাহত চিকিৎসা পরিষেবা । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে মোতায়েন করা হয়েছে পুলিশ। একরাশ প্রশ্ন নিয়ে রোগী ও তাদের পরিবারবর্গ৷ গেট কেন বন্ধ? প্রশ্ন করতেই আন্দোলনকারীদের উত্তর, আমাদের নিরাপত্তা নেই৷ যতক্ষণ নিশ্চিৎ না হবে ততক্ষণ আন্দোলন চলবে৷ কাতর মুখে ফের প্রশ্ন এপার থেকে আজকেই তো ডেট দিয়েছে ডাক্তার আউট ডোরে৷ তার কী হবে? বেজার মুখে চিকিৎসকদের জবাব, পরে হবে৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top