হিংসার কারণে পুকুরে বিষ,প্রায় ৭ লক্ষ টাকা ক্ষতি মাছ চাষীর

হিংসার কারণে পুকুরে বিষ,প্রায় ৭ লক্ষ টাকা ক্ষতি মাছ চাষীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ চব্বিশ পরগনা,১২ ই জুলাই :দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত সুকদেব পুরের বাসিন্দা প্রদীপ নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে লিজে একখানি পুকুর নিয়েছিলেন। সাত মাস ধরে সেইখানেই মাছ চাষ করছিলেন। পাশের মাধ্যমে মাছ ধরার ব্যবস্থাও করে ছিলেন।মাত্র একদিনের ছুটিতে নৈশ প্রহরী ছুটিতে গিয়েছিল।তাই গতকাল রাতে উনি পুকুর দেখতে গিয়ে দেখেন কে বা কারা পুকুরে বিষ দিয়েছে। আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে উনি আমাদেরকে জানান। প্রদীপ বাবুর স্ত্রী আমাদেরকে জানান সহায় সম্বল যা ছিল সব কিছু গচ্ছিত রেখে এই সাত মাস ধরে মাছের ব্যবসা করছিলেন। এখন এই ক্ষতি হয়ে যাওয়ার পর তারা তাদের সংসার কিভাবে চালাবেন এটাই বুঝতে পারছেন না।তবে প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা এবং ভরসা পরিবারের রয়েছে। প্রাথমিক অনুমান সম্ভবত হিংসার কারণেই এই পুকুরে বিষ দেয়া হয়েছে।থানায় অভিযোগ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top