হিঙ্গলগঞ্জে পুরস্কৃত ভিলেজ ও সিভিক পুলিশ

হিঙ্গলগঞ্জে পুরস্কৃত ভিলেজ ও সিভিক পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ০৫.১১.২০১৯, যখন সন্দেশখালিতে দুষ্কৃতীর হাতে পুলিশের মৃত্যু ঘিরে হাজারো প্রশ্ন, ঠিক তখনই পাশের ব্লক হিঙ্গলগঞ্জে পুরস্কৃত হল পুলিশ। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে ভিলেজ ও সিভিক পুলিশকে কাজের দক্ষতার জন্য পুরস্কৃত করা হল। যেভাবে দুর্গাপুজো, কালীপুজো সহ সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের নিরাপত্তা সুরক্ষিত করেছেন, তার জন্যই ধন্যবাদ জানানো হল তাঁদের।

এদিন ২০১৮ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদেরও পুরষ্কৃত করা হয়। মঞ্চে উপুস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ থানা পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডল, পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই এবং অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ সহ এলাকার জনপ্রতিনিধি থেকে পুলিশকর্মী সকল সম্প্রদায়ের মানুষ। এদিন হিঙ্গলগঞ্জে ভিন্ন সম্প্রীতির মেলবন্ধনে এক সুন্দর আমেজ সৃষ্টি হয়।

সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে এদিন পুলিশ সুপার কংকর প্রসাদ বলেন, “সন্দেশখালির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে আরো বেশি কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশকে। সাধারণ মানুষকে সুস্থ সুরক্ষিত ও নিরাপত্তা দিতে আরো বেশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এইসকল ঘটনাগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে”। এইভাবেই  পুলিশ ও সাধারন মানুষের মধ্যে এক সম্প্রীতির বাতাবরণ তৈরী হল   হিঙ্গলগঞ্জ থানায় ।এই বার্তা থেকে বাদ নেই সীমান্তরক্ষী

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top