
পুনে : এদেশে সংখ্যাগরিষ্ঠ যেমনটা চাইবে তেমনটাই হবে। একটি অনুষ্ঠানে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল। এবারই প্রথম নয়, বেফাঁস মন্তব্য করে আগেও দলকে বিপাকে ফেলেছেন চন্দ্রকান্ত।ইচ্ছাকৃতভাবে তিনি পরিস্থিতি অস্থির করে তুলতে চাইছেন বলে সরব বিরোধীরা৷
মঙ্গলবার ন্যাশনাল গনেশ ফেস্টিভ্যালে উপলক্ষ্যে পুনেতে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পাটিল বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেভাবে বলবে সেভাবেই এই দেশ চলবে, প্রশাসন চলবে।’’ আর তাঁর এই মন্তব্যকে ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়৷ বিরোধীদের অভিযোগ, এই ধরনের মন্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন মহারাষ্ট্রের মন্ত্রী৷হারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব, গণেশ পুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আরজি জানান৷ বলেন, প্রশাসনের আধিকারিকদের মধ্যেও হিন্দু, উৎসবের মরশুমে তাঁদেরও পরিবারকে সময় দিতে ইচ্ছা করে৷ এটা ভাবার কোনও কারণ নেই যে প্রশাসনের আধিকারিকরা কেবল, সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করে৷
এই প্রথম নয়, গত সপ্তাহেই খবরের শিরোনামে এসেছিলেন এই চন্দ্রকান্ত পাটিল। অভিযোগ, কোলহাপুরে এক বন্যপীড়িত ব্যক্তি তাঁকে ত্রাণের অনুরোধ করলে তাঁর দিকে তেড়ে যান চন্দ্রকান্ত। রাজ্যের বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শনে গিয়ে তিনি প্রথমে বন্যপীড়তদের ধৈর্য ধরতে বলেন। ত্রাণের আরজি জানানোয়, দুর্গতদের ধমক দিতে শোনা যায় তাঁকে৷ পরে নিজেই ধৈর্য হারিয়ে তাঁদের গালিগালাজ করে বসেন।এই ঘটনার পরেও মহারাষ্ট্র সরকারকে তুলোধনা করেন বিরোধিরা৷



















