
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার,২৯ শে জুন: ডায়মন্ড হারবারে হুগলী নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ। শনিবার সকালে এলাকার মানুষজন হুগলী নদীর পাড়ে প্রাত ভ্রমণের সময় নদীতে দেহটি ভাসতে দেখতে পান। এরপরেই তারা ডায়মন্ড হারবার থানায় বিষয়টি জানালে পুলিশকর্মীরা এসে উদ্ধার করে দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কিভাবে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে কিম্বা মৃতদেহ এখানে কি করে এলো তাও জানার চেষ্টা করছে পুলিশ। তবে স্থানীয়দের অনুমান হুগলী নদীতে চলাচলের সময় কোন জাহাজ বা লঞ্চ থেকে ঐ ব্যক্তি পরে যেতে পারেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



















