হোয়াইট হাউসের নৈশভোজে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা, আতঙ্কে ওয়াশিংটন—তদন্তে এফবিআই

হোয়াইট হাউসের নৈশভোজে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা, আতঙ্কে ওয়াশিংটন—তদন্তে এফবিআই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকবাজের হামলার চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় পুরো ওয়াশিংটনে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই হামলাকারীর ছবি প্রকাশ্যে এনেছেন স্বয়ং ট্রাম্প।
সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত যুবকের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল। প্রথমে একটি নিরাপত্তা চেকপয়েন্টে তিনি গুলি চালান বলে অভিযোগ। এরপর নৈশভোজের মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে এসে হামলা চালান তিনি। ওই সময় সিক্রেট সার্ভিসের সঙ্গে তার সংঘর্ষ বাধে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় এক সিক্রেট সার্ভিস আধিকারিক গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় বড় কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
হামলার পরই ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে ইরানের কোনও যোগ নেই। তবে শুরুতে এই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই হামলাকারীর ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবিতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মাটিতে উপুড় হয়ে পড়ে রয়েছেন, হাত পিছনে বাঁধা এবং উর্ধ্বাঙ্গ অনাবৃত। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের নাম কোল টমাস অ্যালেন, বয়স ৩১ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা।
কী কারণে তিনি এই হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রায় ২,৬০০ অতিথি উপস্থিত ছিলেন। সাংবাদিক, প্রশাসনিক আধিকারিক এবং একাধিক বিশিষ্ট ব্যক্তি সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা থাকলেও তার আগেই আচমকা ভিড়ের মধ্যে পরপর গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্তত পাঁচ থেকে আটটি গুলির শব্দ পাওয়া যায়। মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন, আবার অনেকে দৌড়ে বাইরে বেরিয়ে যান।
ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনা মাত্রই সিক্রেট সার্ভিস দ্রুত তাদের ঘিরে ফেলে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top