১২-১৮ মাস নয় ৪ মাসেই আবিষ্কার হয়ে যাবে ভ্যাকসিন, করোনামুক্ত বিশ্বের অপেক্ষায় সকলে

১২-১৮ মাস নয় ৪ মাসেই আবিষ্কার হয়ে যাবে ভ্যাকসিন, করোনামুক্ত বিশ্বের অপেক্ষায় সকলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১২ এপ্রিল, বিশ্বের প্রায় ২০০ টিরও বেশি দেশ এখন করোনার জেরে জর্জরিত। করোনাতে আক্রান্তের ও মৃতের সংখ্যা আগুনতিক হয়ে দাঁড়িয়েছে। সারাবিশ্বের সব বড় বড় সংস্থা ও প্রতিষ্ঠান সর্বশক্তি নিয়োগ করেছে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার জন্য।করোনা সংক্রমণ রুখতে দেশে দেশে চলছে লকডাউন।ক্ষুদ্র এই ভাইরাসের সঙ্গে মানবসভ্যতার এই উৎকর্ষের সময়েও চলছে এক অসম যুদ্ধ এবং প্রমাণ করেছে সবাই কত অসহায়।তবে থেমে নেই চিকিৎসা বিজ্ঞান ও গবেষকরা। তারা সর্বোচ্চ মেধা ও প্রচেষ্টা নিবেদন করেছে এই ভাইরাসটির বিরুদ্ধে প্রতিষেধক ভ্যাকসিন তৈরিতে।

প্রায় প্রতিটি দেশের গবেষকদের মুখেই এক কথা ছিল। এমন মারণ ভাইরাসের টিকা আবিষ্কার হতে ১২ থেকে ১৮ মাস সময় লেগে যেতে পারে। তবে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির এক অধ্যাপক অন্য কথা বলছেন। তিনি বললেন, এতো মাস নয়, সেপ্টেম্বরেই আসতে পারে করোনার ভ্যাকসিন।একমাত্র ভ্যাকসিন পারে এই সংক্রমণকে রুখতে।তাই এই খবর মানুষের কাছে আশার আলো দেখিয়েছে।

অধ্যাপক সারাহ গিলবার্ট জানান, ‘আগামী চার মাসের মধ্যেই টিকা প্রস্তুত হতে পারে। আমরা এই মূহুর্তে যে টিকা নিয়ে কাজ করছি তা কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। এই টিকার সফলতা নিয়ে আমি ৮০ শতাংশ আশাবাদী।’ যদিও গত মাসে তিনি জানিয়েছিলেন, করোনার টিকা আবিষ্কারে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
কিন্তু জানা যায়, ইতিমধ্যেই টিকার পরীক্ষা-নিরীক্ষায় কাজ অনেকখানি এগিয়েছে।দু-সপ্তাহের মধ্যে মানবদেহেও এই পরীক্ষা করা হবে।মানবদেহের পরীক্ষাতে এটা সফল হলেই তা আক্রান্তের দেহে প্রয়োগ করা হবে।এখন শুধু সফলতার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top