১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা, ৬ প্রকল্প নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা, ৬ প্রকল্প নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – এগিয়ে আসছে দিন। আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই বর্তমানে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যেই অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আরও পাঁচটি সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বাঁকুড়ায় সাতটি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেই অন্নপূর্ণা যোজনাসহ ছয়টি প্রকল্পের কথা উল্লেখ করে তিনি স্পষ্ট নির্দেশ দেন, প্রকল্পগুলির সুবিধা যেন কোনওভাবেই অযোগ্য ব্যক্তিদের হাতে না যায় এবং প্রকৃত উপভোক্তারাই যেন সরকারি সুবিধা পান।

মুখ্যমন্ত্রীর তালিকায় রয়েছে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় না থাকা ব্যক্তিদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনা। পাশাপাশি ‘বিকশিত ভারত’ প্রকল্পের আওতায় ১২৫ দিনের কাজ এবং পরিবারগুলিকে বছরে ২৫,৫০০ টাকা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ২৫ লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে। আরও যোগ্য উপভোক্তা থাকলে তাঁদেরও চিহ্নিত করে তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন তিনি। তাঁর বক্তব্য, প্রকৃত প্রাপকদের চিহ্নিত করে প্রত্যেক যোগ্য পরিবারকে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনে স্বচ্ছতা বজায় রাখা এবং যোগ্য উপভোক্তাদের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার উপরই প্রশাসনিক বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top