১৭ বছর পর দেশে ফেরা, নির্বাচনে জোড়া জয়—বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বার্তা

১৭ বছর পর দেশে ফেরা, নির্বাচনে জোড়া জয়—বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – মা Khaleda Zia-র শেষ সময়ে পাশে থাকতে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফেরেন Tarique Rahman। দেশে ফেরার কিছুদিনের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু হয়। তবে তারেক রহমান শুধু খালেদা জিয়ার পুত্র নন, তিনি Bangladesh Nationalist Party (বিএনপি)-র চেয়ারম্যানও। মায়ের মৃত্যুর পর তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারেক রহমান। দুটি আসনেই জয়ী হন তিনি। দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে তাঁর নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠনের পথে। প্রায় দুই দশক পর বাংলাদেশে আবারও বিএনপি সরকার গড়তে চলেছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা।
জয়ের পর শুক্রবার ঢাকার গুলশানের বাসভবন থেকে জুমার নামাজ পড়তে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান তারেক রহমান। বাসভবনের সামনে তাঁকে ঘিরে সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। নামাজে যাওয়ার আগে গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তিনি। নিজেই গাড়ির দরজা খুলে কয়েকজনের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন। তাঁর বক্তব্য, “আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।”
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয়ের মাধ্যমে বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top