১ টাকার বিনিময়ে হাট থেকে পাওয়া যাবে সমগ্র নিত্যপ্রয়োজনীয় জিনিস

১ টাকার বিনিময়ে হাট থেকে পাওয়া যাবে সমগ্র নিত্যপ্রয়োজনীয় জিনিস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৬ এপ্রিল, গোটা দেশ এখন করোনার জেরে জর্জরিত। বিশ্বজুড়ে করনার আতঙ্ক গৃহবন্দী সাধারণ মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। লকডাউনের এমত অবস্থায় সবথেকে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাই তাদের পাশে দাঁড়াতেই অভিনব উদ্যোগ নিল বনগাঁ থানার ঢাকা পাড়া এলাকার উদীয়মান স্পোটিং ক্লাবের সদস্যরা।

এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হাটের ব্যবস্থা করেছেন তারা, দুস্থ মানুষেরা এক টাকার বিনিময়ে এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। একটি মাঠের মধ্যে আলাদা আলাদা করে রাখা রয়েছে চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন। পাশাপাশি পটল কাঁচা লঙ্কা সহ নানান সবজি, মানুষ হাটে আসবেন প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করবেন, তার বিনিময় ক্লাব সদস্যদের দিতে হবে মাত্র এক টাকা। এ বিষয়ে ক্লাব সংগঠকদের দাবি, “আমরা বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছি। সরকারি অনুদানপ্রাপ্ত আমাদের ক্লাব প্রতিবছর সরকারি অনুদানের টাকায় নানারকম কাজকর্ম হয়। এ বছর সব কাজ বন্ধ রেখে সেই টাকা দিয়েই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে”৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top