১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা, বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা, বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যের প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সব সরকারি দপ্তরে প্রশাসনিক কাজ ও সরকারি চিঠিপত্রের ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে। বাংলা ভাষার মর্যাদা ও ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে যে সমস্ত চিঠিপত্র আদান-প্রদান হবে, সেগুলি বাংলা ভাষাতেই লেখা হবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরকারি যোগাযোগের ক্ষেত্রে বাংলা ভাষার পাশাপাশি হিন্দিও ব্যবহার করা হবে। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে চিঠিপত্র আদান-প্রদানে দ্বিভাষিক পদ্ধতি বজায় থাকবে বলে তিনি স্পষ্ট করেন।

এই সিদ্ধান্তের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠিতে বাংলা ভাষার ঐতিহ্য, গুরুত্ব এবং প্রশাসনিক ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল। সেই প্রস্তাবকে সম্মান জানিয়েই রাজ্য সরকার সরকারি কাজে বাংলা ভাষাকে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

সরকারের এই ঘোষণাকে ঘিরে প্রশাসনিক মহলে নতুন প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের সরকারি দপ্তরগুলিতে বাংলা ভাষার ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top