২১ জুলাইয়ের সভা থেকে কালীঘাট শিবিরকে নিশানা ঋতব্রতের, শহিদ পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস

২১ জুলাইয়ের সভা থেকে কালীঘাট শিবিরকে নিশানা ঋতব্রতের, শহিদ পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এ বছরের ২১ জুলাইয়ের শহিদ দিবস ঘিরে ভিন্ন ছবি দেখা গেল। তৃণমূল কংগ্রেসের দুই শিবির আলাদা কর্মসূচির আয়োজন করে। মেয়ো রোডের সভা থেকে নাম না করে কালীঘাট শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন নতুন তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ২১ জুলাইয়ের শহিদদের পরিবারগুলির জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “শহিদ দিবস কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়। এটি কোনও ক্যাটওয়াকের জায়গা নয়। বাস থেকে নামিয়ে তারকাদের নিয়ে মঞ্চ আলোকিত করার অনুষ্ঠানও নয়।” তাঁর দাবি, যাঁরা দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য লড়াই করেছেন, তাঁরা প্রাপ্য সম্মান পাননি।

উলুবেড়িয়া পূর্বের বিধায়ক আরও অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। তাঁর দাবি, বহু কর্মী আক্রান্ত ও রক্তাক্ত হয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, মহেশতলায় বিজেপির এক মণ্ডল সভাপতি তাঁদের বাস না বের করার হুমকি দিয়েছেন।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, সভা শেষ হওয়ার পর এই অভিযোগ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে তাঁদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করা যাবে না। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top