
মুম্বই : ভোটের মুখে দাঁড়িয়ে পিএম নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তির সিদ্ধান্ত নিয়ে কিছু কম বিতর্ক হয়নি। ভোটারদের প্রভাবিত করার জন্যই ভোটের আগে এই ছবি মুক্তি দেওয়ার কথা ভাবা হয়েছে, এই দাবিতে সরব হন বিরোধীরা। যাইহোক বিতর্কের মুখে দাঁড়িয়ে অবশেষে সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। আগামী ২৩ মে লোকসভা নির্বাচনের ফল বের হওয়ার ঠিক পরের দিন ২৪ মে মুক্তি পেতে চলেছে মোদী বায়োপিক। এই ছবিতে নরেন্দ্র মোদীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিবেক ওবেরয়কে।




















