২৬ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে, গাঁটছড়া বাঁধছেন রশ্মিকা–বিজয়

২৬ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে, গাঁটছড়া বাঁধছেন রশ্মিকা–বিজয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – তেলেগু সিনেমার জনপ্রিয় জুটি Rashmika Mandanna এবং Vijay Deverakonda আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে জোর জল্পনা। রাজস্থানের একটি বিলাসবহুল রিসর্টে দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারবেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত তারকা জুটি আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করেননি।
সূত্রের খবর, ২০২৫ সালের অক্টোবরে বিজয়ের হায়দরাবাদের বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। সেই থেকেই বিয়ের গুঞ্জন আরও জোরদার হয়। খুব শীঘ্রই ‘মিস্টার অ্যান্ড মিসেস’ হতে চলেছেন এই জনপ্রিয় জুটি।
রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই তাঁদের বিয়ের ভিডিওর স্বত্ব বিক্রির প্রস্তাব আসে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Netflix এক্সক্লুসিভ স্ট্রিমিং অধিকারের জন্য ৬০ কোটি টাকার বিশাল অফার দেয়। তবে অতীতে সেলিব্রিটিদের বিয়ের ফুটেজ নিয়ে একাধিক আইনি বিতর্কের কথা মাথায় রেখে তাঁরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলেই জানা গিয়েছে।
বিয়ের খবরে জল্পনার মাঝেই সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় রশ্মিকাকে। পাপারাজ্জিদের সঙ্গে কথোপকথনের সময় এক ক্যামেরাপার্সন মজার ছলে জানতে চান, তাঁর বিয়েতে আমন্ত্রণ পাবেন কি না। প্রশ্ন শুনে লজ্জায় হেসে ফেলেন অভিনেত্রী এবং বিষয়টি এড়িয়ে যান।
উল্লেখ্য, Geetha Govindam (২০১৮) এবং Dear Comrade (২০১৯) ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। যদিও তাঁরা কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও একাধিকবার একসঙ্গে ছুটি কাটানো ও জনসমক্ষে উপস্থিত হওয়ায় সেই জল্পনা আরও জোরদার হয়েছে।
এর আগে অভিনেত্রী Nayanthara এবং চলচ্চিত্র নির্মাতা Vignesh Shivan ৯ জুন ২০২২ সালে চেন্নাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের ছবির স্বত্বও Netflix-এর কাছে প্রায় ২৫ কোটি টাকায় বিক্রি হয়েছিল বলে জানা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top