নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ ডিসেম্বর, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে তা এদিন স্পষ্টই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল কংগ্রেস বন্ধের রাজনীতি সমর্থন করে না। তাই জনজীবন চালু রেখেই শান্তিপূর্ণ আন্দোলন করবে তৃণমূল। জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই দিনেও এবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের সর্বত্র কর্মসূচির নির্দেশে দিয়েছেন তৃণমূলনেত্রী। ওই দিনটিকে এবার ‘নাগরিকত্ব অধিকার দিবস’ হিসেবে পালন করার ডাক দিয়েছেন তিনি।২৩ ডিসেম্বর রাজ্যের সব মহকুমায় নো এনআরসি- নো সিএএ কর্মসূচি।
২৪ ডিসেম্বর তৃণমূলের ট্রেড ইউনিয়নয়ের পক্ষ থেকে মিছিল করা হবে। মিছিল হবে দমদম, কামারহাটি এলাকায়।২৭ ডিসেম্বর সিঙ্গুর থেকে তারকেশ্বর মিছিল হবে। দায়িত্ব দলের খেত মজুর সংগঠন।২৮ ডিসেম্বর প্রতিটি বিধানসভা কেন্দ্রে হবে ধর্না। ওই দিন সকাল ১০টা থেকে ধর্না চলবে



















