৩০০ টাকা জুয়ার আসরে হেরে আত্মঘাতী হলো এক ভ্যান চালক

৩০০ টাকা জুয়ার আসরে হেরে আত্মঘাতী হলো এক ভ্যান চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১৪ই অক্টোবর: ৩০০ টাকা জুয়ার আসরে হেরে আত্মঘাতী হলো এক ভ্যান চালক।   রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের সুকান্তপল্লীর  বাগানবাড়ি এলাকায় । এই ঘটনার পর মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় বেআইনি মদের ঠেক এবং জুয়ার আসর চলার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন। ওই রাতেই ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও  হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ব্যক্তির নাম মটরু মন্ডল (৫৪)। পেশায় ভ্যানচালক ওই ব্যক্তির বাড়ি সুকান্তপল্লী এলাকায়। রবিবার লক্ষ্মী পূজো উপলক্ষে ওই এলাকায় জুয়ার আসরে অংশ নিয়েছিল মটরু মন্ডল। সেখানে এক ব্যক্তির কাছ থেকে ধার নেওয়া ৩০০ টাকা জুয়ায় হেরে যায়। এরপরে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে,  বাড়ির সামনের একটি গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগায় মটরু মন্ডল । তাতেই তার মৃত্যু হয় । পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

মৃতের ছেলে অলোক মন্ডল জানিয়েছেন, এলাকায় বেআইনিভাবে মদের ঠেক ও জুয়ার আসর চলছে। তাতে অনেকেই সর্বস্বান্ত হয়ে পড়ছে। এব্যাপারে পুলিশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বেআইনি মদের ঠেক জুয়ার আসরের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top