পাকিস্তান : ভারত সরকার ৩৭০ ধারা বিলোপ করার পর পাকিস্তানে যেন বিনা মেঘে বজ্রপাত হয়েছে। পাক সরকার বারবার প্রমাণ করার চেষ্টা করছে, এই সিদ্ধান্ত নিয়ে ভারত সরকার কাশ্মীরবাসীর নাগরিক অধিকারে হস্তক্ষেপ করেছে। ইতিমধ্যেই মুখ খুলেছেন শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটার। এবার সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদও।




















