নিজস্ব সংবাদদাতা,মালদা,২২ শে আগস্ট :৩৭০ এবং ৩৫-এ ধারা প্রত্যাহারের সমর্থনে মালদা জেলা বিজেপি আজ সকাল ৯টায় মালদা শহরে বাইক মিছিল বার করলে নেতাজী মোড়ে ইংরেজবাজার থানার পুলিশ তা আটকে দেয়।জেলা পুলিশ এই বাইক মিছিল করার অনুমতি দেয়নি।

বিজেপির মিছিলের নেতৃত্ব দেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্ম্মু এবং জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল।


















