৩৭৭ নং ধারা প্রত্যাহারের বৎসর পূর্তি উপলক্ষে মিছিল নর্দান ব্ল্যাক রোস সোসাইটির

৩৭৭ নং ধারা প্রত্যাহারের বৎসর পূর্তি উপলক্ষে মিছিল নর্দান ব্ল্যাক রোস সোসাইটির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৪ই সেপ্টেম্বর :ভারতীয় সংবিধানের দন্ডবিধির ৩৭৭ নং ধারা প্রত্যাহারের এক বছর পূর্তি উপলক্ষে দিনটিকে উদযাপন করলো নর্দান ব্ল্যাক রোস সোসাইটি। শনিবার বিকেলে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে সোসাইটি সদস্যরা এক বিজয় মিছিল করে মিছিল শিলিগুড়ি হিলকার্ট হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে পৌঁছে শেষ হয়। এদিনের এই মিছিলে পা মেলান শিলিগুড়ির বেশকিছু এলজিবিটি সমাজের মানুষেরা। জানা গেছে দীর্ঘ ১৫৭ বছর ধরে সমকামী সম্পর্ককে বৈধতা দাবি জানিয়ে আন্দোলন করে এসেছিল বিভিন্ন সংগঠন অবশেষে গত বছর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সমকামিতার অধিকার বৈধ বলে রায় দেওয়ার পর খুশি হাওয়া ছড়ায় এলজিবিটি সমাজের মধ্যে। আর এই রায়ের এক বৎসর পূর্তি উপলক্ষে এদিন মিছিল করল তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top