৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষে পুরনিগমে স্মারক লিপি প্রদান

৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষে পুরনিগমে স্মারক লিপি প্রদান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারী, ৪০ নম্বর ওয়ার্ডের বঞ্চনার অভিযোগ নিয়ে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিরোধী দলনেতা রঞ্জন সকারের উপস্থিতিতে পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভূটিয়াকে স্মারক লিপি প্রদান করা হয় ৪০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সত্যজিৎ অধিকারী জানান, আমাদের ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে স্মারকলিপি প্রদান করেছি। এর আগেও আমরা ২৯ বার চিঠি করেছি। তাতেও কোনও লাভ হয়। সরকার থেকে বরাদ্দ টাকা কাজে লাগানো হচ্ছে না। বেহাল অবস্থায় পরে রয়েছে এই ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও নিকাশি ব্যবস্থা। তবে তাদের দাবী না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সত্যজিৎ বাবু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top