৪৫ হাজার টাকা সহ গয়না নিয়ে চম্পট চোরের দল

৪৫ হাজার টাকা সহ গয়না নিয়ে চম্পট চোরের দল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৪ ই সেপ্টেম্বর : ফাঁকা বাড়িতে ঢুকে রান্নাবান্না করে খেয়ে নগদ ৪৫ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল চোরের দল ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার পুর্ব আদর্শনগরে ৷ বাড়িতে একাই থাকেন শেফালী সর্দার ৷ তার স্বামী আগেই মারা গিয়েছেন ৷ এক ছেলে কর্মসুত্রে বাইরে থাকে আর সোনারপুরের উত্তরায়ণপল্লীতে মেয়ের বাড়ি ৷ গতকাল মেয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি ৷ মেয়ে সন্তান সম্ভবা ৷ চলতি মাসেই তার ডেলিভারি হওয়ার কথা ৷ রাতে মেয়ের বাড়িতেই রয়ে গিয়েছিলেন তিনি ৷ সকালবেলায় বাড়িতে ঢুকে দেখেন ঘর পুরো লণ্ডভন্ড ৷ রান্নাঘরও লন্ডভন্ড ৷ মেয়ের ডেলিভারির কথা মাথায় রেখে ৪৫ হাজার টাকা বাড়িতেই রেডি করে রেখেছিলেন তিনি ৷ এই টাকা জামাই তাকে রাখতে দিয়েছিল ৷ তবে নগদ টাকা চোরেরা নিলেও রেখে গিয়েছে পুরানো অচল পয়সা ৷ শেফালী দেবী জানান বাড়িতে ঢুকে চালের ড্রাম থেকে চাল নেয় তারা ৷ ফ্রিজে থেকে শুধুমাত্র লঙ্কা পায় তারা ৷ ঘরে থাকা স্টোভ জ্বালিয়ে ভাত রান্না করে ও পিঁয়াজ ভাজা দিয়ে সেই ভাত খায় তারা ৷ চোরেদের এই খাবার খাওয়ার নুমানও সকালবেলায় বাড়িতে এসে দেখেন শেফালী দেবী ৷ বাড়িতে কেউ না থাকায় ধীরেসুস্থে রান্নাবান্না করে চুরির কাজে হাত দেয় তারা ৷ চুরি করতে গিয়ে মালপত্র থাকা ঘরে আলো কম থাকায় তারা সমস্যার মধ্যে পড়েন ৷ সমস্যার সমাধানে বাথরুম থেকে আলো খুলে মালপত্র রাখার ঘরে আলো লাগিয়ে চুরি করেন তারা ৷ ঘরের আলমারি, শোকেস, সুটকেস, ট্র্‌যাঙ্ক কোনোকিছুতেই হাত দিতে বাদ দেয়নি তারা ৷ সর্বস্ব খুইয়ে মাথায় হাত শেফালী দেবীর ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top