
নিজস্ব সংবাদদাতা,মালদা,২৩ শে সেপ্টেম্বরঃ ৪ লক্ষ ২ হাজার টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের নাম ঈষা শেখ। বাড়ি কালিয়াচক থানা এলাকায়। জানা গিয়েছে, ধৃত ব্যাক্তি সীমান্ত এলাকার কালিয়াচক থেকে জালনোট গুলি সংগ্রহ করে। পাচার করতে যাচ্ছিলো। সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার যদুপুর এলাকায় অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে।উদ্ধার হওয়া নোটগুলি সবই ২০০০টাকার গোলাপী নোট। তবে এদের মূল পান্ডার খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।


















